FAQ

touchonlinecfaqcoverimage

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নসমূহ

ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে প্রতিনিয়তই আমাদের কোন না কোন সমস্যার সম্মুক্ষিন হওয়ার সম্ভবনা থাকে। যা কিছু সাধারন কর্মকান্ডের মাধ্যমেই এড়িয়ে যাওয়া সম্ভব। সেই সম্ভব্য সমস্যা এবং সমাধান গুলো জানতে নিচের বিষয়গুলো ঘুরে আসতে পারেন -

আমার বাসার নেটের লাইন স্লো / নেট বাফার করে, আমি কি করতে পারি?

আপনার বাসার নেটের লাইন স্লো বা নেট বাফার করলে আপনার করনীয় –

১) প্রথমেই আপনার রাউটার এবং আমাদের প্রদান করা ডিভাইস এর পাওয়ার অফ (OFF) করে ২ থেকে ৩ মিনিট বন্ধ রেখে পুনরায় অন (ON) করতে হবে।
২) আপনার রাউটারের ফ্রিকোয়েন্সি/নেটওয়ার্ক সিগন্যাল অনুযায়ী যতটা সম্ভব রাউটারের নিকটে থেকে নেট ব্যবহারের চেষ্টা করতে হবে।
৩) আপনার প্যাকেজ অনুযায়ী ডিভাইস কানেক্ট করুন। যদি আপনার ব্যবহৄত ডিভাইসের পরিমান বেশি হয়, তবে অনুগ্রহ করে প্যাকেজটি আপগ্রেড করে নিন।
৪) আপনার রাউটার এবং আমাদের প্রদান করা ডিভাইসটির সর্বোচ্চ পারফরমেন্স পেতে অনুগ্রহ করে ডিভাইসগুলো আপনার বাসার ইলেক্ট্রনিক্স ডিভাইস (যেমন – টিভি, ফ্রিজ, ওভেন) থেকে দূরে স্থাপন করুন। ডিভাইসগুলো অবশ্যই রান্নাঘরে স্থাপন করা থেকে বিরত থাকুন।
৫) স্মার্ট টিভিতে বা কম্পিউটারে নেট স্লো বা নেট বাফার এড়াতে অনুগ্রহ করে লেন ক্যাবলের (LAN Cable) মাধ্যমে স্মার্ট টিভি বা কম্পিউটার সংযুক্ত করুন এবং বাফারলেস নেট ব্যবহার করুন।

এরপরও যদি সমস্যা পান, তবে দ্রুত আমাদের কাস্টমার কেয়ার প্রতিনিধিকে জানান। কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলতে কল করুন –
০৯৬৪২৫১৫১৫১
০১৭৩০৮৮৪১৮৮
০১৭৩০৮৮৪১৯৭
০১৭৩০৮৮৪১৯৮
০১৭৩০৮৮৪১৯৯
আমার বাসায় নেটের লাইন নাই, আমি কি পদক্ষেপ নিয়ে সমস্যার সমাধান করতে পারি?

যদি আপনি লক্ষ্য করে থাকেন আপনার বাসায় নেটের লাইন নাই বা আপনি নেট ব্যবহার করতে পারছেন নাহ তবে আপনাকে কয়েকটি বিষয় চেক করে দেখতে হবে –

১। চেক করে দেখুন আপনার রাউটারে এবং আমাদের প্রদান করা ডিভাইসের যে লাইট গুলো জ্বলছে সেগুলো সবুজ বা হলুদ কিনা (SYS/PWR/PON/LINK) । নাকি কোন লাল লাইট জ্বলছে। (LOSS)
২। যদি আমাদের প্রদান করা ডিভাইসে লাল লাইট (LOS) দেখেন তবে দ্রুত আমাদের কল সেন্টারে যোগাযোগ করতে হবে।
৩। আর যদি দেখেন রাউটারে (Wifi বা নেট চিহ্নের ঘরে) লাল লাইট জ্বলছে এর অর্থ হলো আপনার রাউটারটি আমাদের ডিভাইসের সাথে সংযোগ স্থাপন করতে পারছেনা। সেক্ষেত্রে সাহায্যের জন্য আমাদের কল সেন্টারে যোগাযোগ করুন।
৪। আমাদের ডিভাইস এবং আপনার রাউটারে সবগুলো লাইট ঠিক থাকার পরেও যদি নেট ব্যবহার করতে না পারেন তবে চেক করে দেখতে হবে WiFi এর নামটি পাচ্ছেন কিনা? WiFi নামটি না পেয়ে থাকলে বুঝতে হবে আপনার রাউটারটির সেটিংস মুছে গিয়েছে। সেক্ষেত্রে দ্রুত সমাধানের জন্য আমাদের কল সেন্টারে যোগাযোগ করতে হবে।
(আমাদের অফিস টাইমের বাহিরে এই সমস্যাটি হয়ে থাকলে এবং কোন গুরুত্বপূর্ন কার্য সম্পন্ন করার জন্য নেট লাইনটি চালু করা অতীব জরুরী, সেই ক্ষেত্রে রাউটারটির পুনরায় সেটিংস এর জন্য যদি আপনি একজন আইটি এক্সপার্ট বা রাউটার সেটআপ বিষয়ে যথাযথ জ্ঞান থাকে শুধুমাত্র তখনই আপনি চাইলে রাউটারটি সেটআপ করতে পারেন। তবে সাজেশন থাকবে আমাদের সাপোর্ট এক্সিকিউটিভ গিয়ে অফিস টাইমের ভিতরে সমস্যাটি সমাধান করে দেয়া।)
৫। যদি দেখা যায় ওয়াইফাই এর নাম পাচ্ছে, কিন্তু নো ইন্টারনেট বা “?” চিহ্ন উঠে আছে তখন শুধুমাত্র রাউটারটি একবার অফ করে ২/৩ মিনিট পর অন করতে হবে। আশা করা যায় এতেই সমস্যার সমাধান হয়ে যাবে। এরপরও যদি সমস্যার সমাধান না হয়ে থাকে, তবে দ্রুত আমাদের কল সেন্টারে যোগাযোগ করুন।

এরপরও যদি সমস্যা পান, তবে দ্রুত আমাদের কাস্টমার কেয়ার প্রতিনিধিকে জানান। কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলতে কল করুন –
০৯৬৪২৫১৫১৫১
০১৭৩০৮৮৪১৮৮
০১৭৩০৮৮৪১৯৭
০১৭৩০৮৮৪১৯৮
০১৭৩০৮৮৪১৯৯
আমার বাসায় থাকা ডিভাইজ গুলোর Wifi সিগনালের পাশে "!" চিহ্ন উঠে আছে, এ ক্ষেত্রে সমাধানের জন্য আমার কি করা উচিত?

যদি আপনি লক্ষ্য করে থাকেন আপনার বাসায় থাকা ডিভাইজ গুলোতে Wifi সিগনালের পাশে "!" চিহ্ন উঠে আছে, এ ক্ষেত্রে সমাধানের জন্য আপনার প্রথমেই যে কয়েকটি বিষয়ে পদক্ষেপ গ্রহন করা উচিত তা হলো –

১। রাউটার রিস্টার্ট দিন: অধিকাংশ ক্ষেত্রে এটি রাউটারের সমস্যার কারণে হয়। রাউটারটি বন্ধ করে ১০-২০ সেকেন্ড অপেক্ষা করুন, তারপর আবার চালু করুন। অনেক সময় রাউটার আইপি অ্যাড্রেস বা ব্যান্ডউইথ জটিলতায় পড়লে এমনটা হয়।
২। Wifi Forget করে পুনরায় কানেক্ট করুন: ফোনের সেটিংস থেকে ওয়াইফাই অপশনে যান। আপনার ওয়াইফাই নেটওয়ার্কটির ওপর ক্লিক করে 'Forget Network' দিন। এরপর পাসওয়ার্ড দিয়ে আবার নতুন করে কানেক্ট করুন।
৩। ফোন রিস্টার্ট দিন: মাঝে মাঝে ফোনের সফটওয়্যারে ছোটখাটো বাগ থাকলে এমন হতে পারে। ফোনটি একবার বন্ধ করে পুনরায় চালু করলে নেটওয়ার্ক সেটিংস ঠিক হয়ে যায়।
৪। তারিখ ও সময় (Date & Time) চেক করুন: আপনার ফোনের তারিখ ও সময় যদি সঠিক না থাকে, তবে সিকিউরিটি সার্টিফিকেটের কারণে ইন্টারনেট কাজ করবে না এবং এই চিহ্নটি আসতে পারে। সেটিংস থেকে Automatic Date and Time চালু আছে কি না নিশ্চিত হয়ে নিন।
৫। দ্রুত সমাধানের জন্য: ফোনের Airplane Mode একবার অন করে ৫ সেকেন্ড পর আবার অফ করুন। এতে নেটওয়ার্ক চিপটি রিফ্রেশ হয়।

সাধারনত আপনার ফোনের Wifi সিগনালের পাশে থাকা এই বিস্ময়বোধক চিহ্নটি (!) নির্দেশ করে যে আপনার ফোনটি ওয়াইফাই রাউটারের সাথে Connected, কিন্তু কোনো কারণে ইন্টারনেট কাজ করছে না।
সহজ কথায়, রাউটার পর্যন্ত লাইন ঠিক আছে, কিন্তু রাউটার থেকে ইন্টারনেট সিগন্যাল আপনার ফোনে পৌঁছাচ্ছে না।
এই সমস্যার সমাধানে সাধারনত উপরের পদক্ষেপ গুলোই যথেষ্ঠ

এরপরও যদি সমস্যা পান বা সমাধান না হয়, তবে দ্রুত আমাদের কাস্টমার কেয়ার প্রতিনিধিকে জানান। কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলতে কল করুন –
০৯৬৪২৫১৫১৫১
০১৭৩০৮৮৪১৮৮
০১৭৩০৮৮৪১৯৭
০১৭৩০৮৮৪১৯৮
০১৭৩০৮৮৪১৯৯
আপনাদের ইন্টারনেট প্যাকেজ গুলো সম্পর্কে বলুন?
ধন্যবাদ স্যার,

আমাদের ৩ ধরনের প্যাকেজ রয়েছে –

মিনি প্যাকেজ (মাসিক)
বড় প্যাকেজ (মাসিক)
এককালীন প্যাকেজ

প্যাকেজগুলো সম্পর্কে বিস্তারিত জানতে আপনার নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার আমাদের ফেসবুক পেইজে দিন।আমাদের একজন প্রতিনিধি অতি শীঘ্রই আপনার সাথে যোগাযোগ করবেন।
অথবা
আমাদের কাস্টমার কেয়ার প্রতিনিধির কথা বলুন। কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলতে কল করুন –
০৯৬৪২৫১৫১৫১
০১৭৩০৮৮৪১৮৮
০১৭৩০৮৮৪১৯৭
০১৭৩০৮৮৪১৯৮
০১৭৩০৮৮৪১৯৯
আমাদের বর্তমান এলাকায় কি আপনাদের (Touch Onile এর) নেটওয়ার্ক আছে?
বর্তমানে আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশন এড়িয়া জুড়ে আমাদের নেটওয়ার্ক কভারেজের ব্যপ্তি ঘটিয়েছি। এছাড়াও আমাদের কভারেজ রয়েছে পাটিয়া, চন্দনাইশ এলাকাতেও। আপনি আমাদের কভারেজ এলাকায় রয়েছেন কিনা চেক করতে ক্লিক করুন "কভারেজ এলাকা"
আমি নতুন লাইন নিতে চাই? নতুন সংযোগ নেয়ার জন্য আমাকে কি করতে হবে?
ধন্যবাদ স্যার,
আমাদের বিভিন্ন ধরণের প্যাকেজ থেকে আপনার পছন্দের প্যাকেজটি সিলেক্ট করে নির্দিষ্ট ফর্ম পূরণ করে পাঠিয়ে দিলেই আমাদের একজন প্রতিনিধি আপনাকে ফোন করে সংযোগ প্রদানের তারিখ এবং সময় ঠিক করে নিবেন। এছাড়াও আপনি চাইলে আমাদের ফেসবুক পেইজে নক করে অথবা আমাদের কল সেন্টারে ফোন করেও সংযোগ নিশ্চিত করতে পারবেন।

কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলতে কল করতে পারেন –
০১৩২২৮৮২২৬০
০৯৬৪২৫১৫১৫১

ধন্যবাদ Touch Online এর পক্ষ থেকে।
Scroll to Top